Posts

Showing posts from January, 2026

প্লট জালিয়াতি: শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

Image
  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি, ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষে হয়েছে। আগামি ২ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৮ জানুয়ারি) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ঠিক করেন। এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিল। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন।   শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিকসহ ১৮ আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি।   তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাহীনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে তার খালাস প্রার্থনা করেন তিনি। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত ২ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক...